আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা বিভাগীয় কমিশনারে কার্যালয়ে থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলের দায়িত্বশীল নেতারা।
এ সময় তিনি বলেন, ঢাকা–৪ আসনের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠা দুর্নীতি, চাদাঁবাজমুক্ত ও মাদকমুক্ত সংসদীয় আসনে গড়তে ঐক্যবদ্ধভাবে সকল দল ও জনগণকে নিয়ে এগিয়ে যেতে চান তিনি। পরিচ্ছন্ন ও মডেল আসন হিসেবে ঢাকা–৪ কে অন্যান্য আসনের তুলনায় এগিয়ে নিতে নানা পরিকল্পনা তুলে ধরেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজিদের রুগতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটারদের প্রথম ভোট ইসলামের পক্ষে হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন দলটির সিনিয়র এই নেতা।