মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েন। তিনি আজ মঙ্গলবার এ আহ্বান জানান।

একই সাথে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা ‘সংকটজনক’ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে ক্যানবেরায় এক যৌথ সংবাদ সম্মেলেনে তিনি বলেন, ‘গ্যাস ও তেলের দামের প্রভাব আমাদের ব্যবসা ও সমাজ—সবখানেই পড়ছে, আমরা সবাই এর অভিঘাত অনুভব করছি।’

খবর বার্তা সংস্থা এএফপির।

তিনি আরও বলেন, ‘আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো অত্যন্ত জরুরি, যা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাবে।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More