ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটকেন্দ্রে কাজে সহযোগিতার জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা সংশোধিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে রিটার্নিং অফিসার কার্যালয়ে স্থাপিত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট (ওসিভি ও আইসিপিভি) গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ক্যাডেট কাজ করবেন।
চিঠিতে আরও বলা হয়েছে, রিটার্নিং অফিসার নির্দেশনা অনুযায়ী তারা সেখানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। আগের ঘোষণা অনুযায়ী সাধারণ ভোটকেন্দ্রগুলোতে তাদের আর মোতায়েন করা হবে না।
এসএ