রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না: হাসনাত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন। দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন। দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না, নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা আমরা দেবো।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, এই নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন, আমরা হাসিনার পরিবর্তন চেয়েছি হাসিনা কাঠামোরও পরিবর্তন চেয়েছি, স্বৈরতন্ত্রেরও পরিবর্তন চেয়েছি।

তিনি বলেন, বিগত ৩টি নির্বাচনে এসপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসিকে খাম পাঠাতে হতো, এসআইকে টাকা দিতে হতো, ভোটের আগের রাতে কনস্টেবলকে খাম পাঠাতে হতো। এবার যদি কালো টাকা স্পর্শ করেন, ভোট ডাকাতির চেষ্টা করেন, জনগণের ভাগ্যকে নিয়ে খেলেন, আপনারা পালানোর জায়গা পাবেন না।

এনসিপি এ নেতা বলেন, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে—তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্ধারণ হবে।

এ সময় এনসিপি মনোনীত প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজের হাতে শাপলা কলিপ্রতীক তুলে দেওয়া হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

এসএ 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More