শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
অন্যান্য খেলা

ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

আল আমিন
আল আমিন
প্রকাশ:
ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
আর্চারিতে স্বর্ণ জয় বাংলাদেশের

থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এশীয় আর্চারি টুর্নামেন্টে ভিয়েতনামকে পরাজিত করে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশি আর্চারদের নিখুঁত নিশানায় কুপোকাত হয়েছে শক্তিশালী ভিয়েতনামি দল।

হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদের কম্পাউন্ড দল দারুণ নৈপুণ্য দেখিয়েছেন।

মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দল। এরপর ফাইনালে ওঠার লড়াইয়ে ভুটানকে হারায় তারা।

ফাইনালে ভিয়েতনামকে বড় স্কোর ব্যবধানে হারায় কম্পাউন্ড দল। তাতে এ প্রতিযোগিতায় সোনা জিতলো বাংলাদেশ। ‎‎বাংলাদেশ পুরুষ কম্পাউন্ড দলের গড় স্কোর ৯ দশমিক ছয়–দুই।

গত বছর এই টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ স্বর্ণ জিতেছিলেন, আর এবার দলগত ইভেন্টে সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখল দেশ।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।