শুক্রবার, মার্চ ২০, ২০২৬
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের বাংলাদেশের দল ঘোষণা করেছে বাফুফে। স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও শমিত সোম।

আবাহনীর গোলরক্ষক ইসহাক আকন্দ বাদ পড়বেন এটা আগেই অনুমেয়ই ছিলো। তবে নিয়মিত খেলা সোহেল রানা জুনিয়রের বাদ পড়াটা আকস্মিক। গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান। ডিফেন্ডার তালিকায় আছেন, তারিক কাজী, রহমত মিয়াঁ, শাকিল তপু, আব্দুল্লাহ ওমর, জায়ান আহমেদ, সাদ উদ্দিন ও দেড় মাস পর দলে ফেরা বিশ্বনাথ ঘোষ।

মিডফিল্ড পজিশনে ডাক পেয়েছেন সায়িদ শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, হৃদয়, শমিত সোম ও হামজা চৌধুরী। আগামী রবিবার ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। স্ট্রাইকিংয়ে চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেয়েছেন আরমান ফয়সাল, সুমন রেজা, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহমেদুল ইসলাম, মিরাজুল ইসলাম।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More