শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

সারাদেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সারাদেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন।

সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। সারাদেশে প্রায় এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এবারের ক্যাম্পেইনে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় দুই কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।