দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ভালোবাসা দিবসে পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ভালোবাসা দিবসে পর্যটকদের পদচারণায় মুখরিত কুয়াকাটা
পর্যটকদের পদচারনায় মুখরিত কুয়াকাটা

ভালোবাসা দিবস উপলক্ষে কাপলদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন রং এর পোষাক পড়ে প্রিয়জনকে নিয়ে বিশেষ এই দিন উপভোগে সৈকতের বালিয়াড়ীতে হাজির হন তারা।

আরও পড়ুন: বসন্তের সথে আজ ভালোবাসার দিন

এছাড়া সৈকতে রয়েছে বিভিন্ন বয়সী পর্যটকের বাড়তি উপস্থিতি। আগতরা সৈকতের নোনা জলে গাঁ ভাসিয়ে উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার প্রিয়জনকে নিয়ে তুলছেন সেলফি। কেউবা বেঞ্চিতে বসে কিংবা কেউবা আবার ঘোড়ায় চড়ে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।

আগতদের ভীড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

 

 

আল / দীপ্ত সংবাদ