ভারপ্রাপ্ত স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণ করায় সাময়িকভাবে সংসদে ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে দায়িত্ব গ্রহণ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সংবাদ সম্মেলনে বলেন, ‘আপনারা জানেন যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি, যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন।’

তিনি জানান, শপথের অংশে বর্ণিত থাকে, কোনও কারণে যখন স্পিকার অনুপস্থিত থাকলে, তখন ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৭৪ অনুচ্ছেদের ৩ দফায় বলা হয়, স্পিকারের পদ শূন্য হলে বা তিনি রাষ্ট্রপতিরূপে কার্য করলে কিংবা অন্য কোনও কারণে তিনি স্বীয় দায়িত্বপালনে অসমর্থ বলে সংসদ নির্ধারণ করলে স্পিকারের সব দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করবেন, কিংবা ডেপুটি স্পিকারের পদও শূন্য হলে সংসদের কার্যপ্রণালিবিধিঅনুযায়ী কোনও সংসদসদস্য তাহা পালন করবেন; এবং সংসদের কোনও বৈঠকে স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কিংবা ডেপুটি স্পিকারও অনুপস্থিত থাকলে সংসদের কার্যপ্রণালীবিধিঅনুযায়ী কোনও সংসদসদস্য স্পিকারের দায়িত্ব পালন করবেন।

অর্থাৎ, সংবিধান অনুযায়ী বিকাল ৫টা ১ মিনিট থেকে সয়ক্রিয়ভাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More