দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতের পাঞ্জাবে সামরিক ঘাঁটিতে গোলাগুলিতে নিহত ৪ সেনা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতের পাঞ্জাবে সামরিক ঘাঁটিতে গোলাগুলিতে নিহত ৪ সেনা
ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবে সামরিক ঘাঁটিতে গোলাগুলিতে গুলিবিদ্ধ ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১২ এপ্রিল) ভোর ৪টা ৩৫ মিনিটে সেনা ছাউনির ভেতরে এ গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিম কমান্ড এক বিবৃতিতে জানায়, এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং অনুসন্ধান চলছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভোর সাড়ে চারটে নাগাদ পাঞ্জাবের ভাটিন্দার সামরিক ঘাঁটিতে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে চারজন মারা গেছেন। এ ঘটনায় পুরো এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান।

ভাটিন্দার জ্যেষ্ঠ পুলিশ সুপার জিএস খুরানা এনডিটিভিকে বলেন, ‘পুলিশের একটি দল সামরিক স্টেশনের বাইরে অপেক্ষা করছে। কিন্তু সেনাবাহিনী এখনও তাদের প্রবেশের অনুমতি দেয়নি। তবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না, সেনাবাহিনীর অভ্যন্তরণী বিষয় হতে পারে।’

তাৎক্ষণিক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, সেখানে ক্যুইক রিঅ্যাকশন টিমকে মোতায়েন করা হয়েছে।

অনু/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।