বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোন ক্ষতি নেই : উপদেষ্টা এম সাখাওয়াত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগেডিয়ার জেনারেল (অব.) . এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোন ক্ষতি নেই, আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।

তিনি বলেন, সমস্ত পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশীদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়। তারা যেতে না করলে বাংলাদেশীরাও ভারতে যাবেনা।

. এম সাখাওয়াত হোসেন আজ শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে একথা বলেন।

তিনি বলেন, আমাদের মধ্যে মেজরিটিমাইনরিটি কোন বিভাজন নেই। এখানে সবধর্মের মানুষ বসবাস করছেন৷

কোন ধরনের উষ্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি।

বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More