শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতে গুপ্তচর সন্দেহে জেল খেটে মুক্তি পেল কবুতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে গুপ্তচর সন্দেহে জেল খেটে মুক্তি পেল কবুতর
ছবি: সংগৃহীত।

 

ভারতের মুম্বাইয়ে আট মাস পুলিশি হেফাজতে থাকার পর মুক্তি পেয়েছে একটি কবুতর। চীনের গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত, এমন সন্দেহের ভিওিতে একটি বন্দর থেকে পাখিটি আটক করেছিল মুম্বাই পুলিশ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ‘পিপল ফর দি ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস’ (পিইটিএ) নামে একটি ভারতীয় সংগঠনের হস্তক্ষেপে কবুতরটিকে মুক্তি দেওয়া হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের মে মাসে মুম্বাইয়ের চেম্বুরে পির পাউ জেটির কাছে কবুতরটিকে আটক করা হলে, তার পাখার সঙ্গে চীনা ভাষা–সদৃশ বার্তা লেখা ছিল। এতে পুলিশ পাখিটির বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে। তবে চূড়ান্ত তদন্ত শেষে পুলিশ ওই অভিযোগ প্রত্যাহার করে।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, কবুতরটিকে নিয়ে তদন্ত চলার সময় পুলিশের ধারণা হয়–এটি সম্ভবত তাইওয়ানের একটি রেসিং কবুতর। রেস করতে গিয়েই পথ হারিয়ে এটি মুম্বাইয়ে চলে এসেছে।

পুলিশি তদন্ত চলাকালে কবুতরটিকে মুম্বাই শহরের একটি হাসপাতালে নিরাপত্তাবেষ্টিত খাঁচায় রাখা হয়েছিল।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কবুতরটির স্বাস্থ্যের অবস্থা ভালো ছিল। মুক্তি দেওয়ার পর এটি উড়ে গেছে।

উল্লেখ্য, গুপ্তচরবৃত্তি সন্দেহে ভারতীয় কর্তৃপক্ষের কবুতর আটকের এমন ঘটনা এবারই প্রথম ঘটেনি। ২০১৬ সালে পাকিস্তান সীমান্তবর্তী এলাকা থেকে একটি কবুতর আটক করেছিলেন ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। ওই পাখির শরীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি–সংবলিত একটি চিরকুট পাওয়া গিয়েছিল। এর আগে ২০১০ সালে একই অঞ্চলে পায়ে পাকিস্তানি ফোন নম্বর–সংবলিত রিং পরা অবস্থায় একটি কবুতর আটক করা হয়েছিল।

আরও পড়ুন: খাবারের খোঁজে ভারতের ঝাঁকে ঝাঁকে বানর বাংলাদেশে

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।