রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ভাড়া বাড়াতে বৈঠকে বসেছে পরিবহন মালিক ও বিআরটিএ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কিলোমিটার প্রতি বাস ও ট্রাকের ভাড়া বাড়াতে বৈঠকে বসেছে বিআরটিএ এবং পরিবহন মালিকরা।

দেশে ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর পর কিলোমিটার প্রতি বাস ও ট্রাকের ভাড়া বাড়াতে বৈঠকে বসেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এবং পরিবহন মালিকরা।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিআরটিএ সদর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠক সূত্রে জানা যায়, সরকার লিটার প্রতি ডিজেলের মূল্য বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে ঢাকাসহ সারাদেশে ডিজেল চালিত বাসমিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের জন্য সভা চলছে।

সভায় সভাপতিত্ব করছেন বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর।

এছাড়া আরও উপস্থিত আছেন সড়ক পরিবহন মালিক সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাসট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতিসহ সংশ্লিষ্টরা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More