শিরোনাম
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ভাঙ্গায় সড়ক অবরোধে থমথমে পরিস্থিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভাঙ্গায় সড়ক অবরোধে থমথমে পরিস্থিতি

ফরিদপুরের ভাঙ্গায় সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও হঠাৎ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা।

এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

এর আগে ফরিদপুর–৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন চললেও পুলিশ, এপিবিএন, যৌথবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সরব উপস্থিতিতে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক ছিল।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগ স্বাভাবিক রাখতে মহাসড়কের ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে হামিরদি বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে এলাকাবাসী।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।