শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচন থেকে সরে দাড়ালেন বিএনপি প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচন থেকে সরে দাড়ালেন বিএনপি প্রার্থী

বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্তের আলোকে সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. মো. নুরুজ্জামান লস্কর তপু। এ উপলক্ষ্যে সরাইল উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে আসন্ন উপজেলা নির্বাচন থেকে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষনা দেন।

এ সময় তিনি জানান নির্বাচনে জয়ী হবার শতভাগ সম্ভাবনা থাকা সত্বেও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রর্দশন করে মনোনয়ন পত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২২ তারিখের মধ্যে বিএনপির অপর ৩ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। এ সময় অন্যান্যদের উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাঁকুর সহ যুবদল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা–র্কমী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। উল্লেখ্য, আগামী ৮ মে সরাইল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

রিফাত/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।