শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলকে নিয়ে আত্মবিশ্বাসী আলিসন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের দৌড়ে ফেভারিটের তালিকায় ব্রাজিলকে রাখছেন না দলটির গোলরক্ষক আলিসন বেকার। তবে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী  তিনি। আলিসনে মতে, ফেভারিটের তকমা দলের উপর চাপ সৃষ্টি করে। তবে শিরোপা জয়ের ব্যাপারে ব্রাজিল আত্মবিশ্বাসী ।

এ পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ ফুটবলের শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। তবে সর্বশেষ ২০০২ বিশ^কাপ জিতেছিল দলটি। তাই ২৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া ব্রাজিল। এবারের বিশ^কাপ দিয়ে ষষ্ঠ শিরোপা ঘরে তুলতে চায় তারা। তাই ব্রাজিলকে নিয়ে আত্মবিশ্বাসী আলিসন।

নিউ জার্সিতে ব্রাজিলের টিম হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সি আলিসন বলেন, ‘ফেভারিটের তালিকায় থাকলেও কারও জন্য শিরোপার কোনো নিশ্চয়তা নেই। এটি দলের ওপর বাড়তি চাপ তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রথম ম্যাচের আগে দলের অবস্থা কেমন আছে। আমরা পুরোপুরিভাবে প্রস্তুত।’

বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম হয়ে মূল পর্ব নিশ্চিত করে ব্রাজিল। বাছাই পর্বের শেষ দুই ম্যাচ আগে কোচ হিসেবে নিয়োগ পান কার্লো আনচেলত্তি। তার অধীনে ঐ দুই ম্যাচে একটি করে জয় ও হারের স্বাদ পায় ব্রাজিল।

বাছাই পর্বের শুরুটা খারাপ হলেও আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের সবকিছু ভালো হতে শুরু করেছে বলে মনে করেন আলিসন। তিনি বলেন, ‘বাছাই পর্বের চক্রটা বেশ কঠিন ছিল। আমরা সেটা গভীরভাবে অনুভব করেছি। কিন্তু আনচেলত্তি আসার পর সবকিছু ভালো হতে শুরু করল। দলের মধ্যে তার বড় প্রভাব রয়েছে। শান্তভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেন তিনি।’

দীর্ঘদিন ধরে রক্ষণভাগ ভোগাচ্ছে ব্রাজিলকে। বাছাই পর্বে ১৭ গোল হজম করেছে তারা। আলিসন জানান, ৬৭ বছর বয়সি আনচেলত্তি দলের রক্ষণভাগ উন্নতির জন্য তীক্ষ্ম নজর দিচ্ছেন।

আলিসন বলেন, ‘আমরা যা গোল হজম করেছি, এরমধ্যে বেশ কিছু গোল এড়ানো যেত। আনচেলত্তির অধীনে আমরা সেটা নিয়ে কাজ করছি। দলে আক্রমণভাগে ভালো হওয়ায়, আমাদের গোল করার যথেষ্ট সুযোগ সবসময়ই থাকবে। কিন্তু যেখানে সমস্যা আছে, সেগুলো দূর করতে হবে।’

বিশ^কাপের আগে বেশ কয়েকবার ইনজুরিতে পড়েন আলিসন। তবে এখন নিজেকে শতভাগ ফিট বলে দাবি করন তিনি। নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামার আগে আলিসন বলেন, ‘আমি খেলার জন্য ফিট আছি। সুযোগ আসলে দলের জন্য নিজেকে উজাড় করে দেব। আমাদের প্রধান লক্ষ্য শিরোপা জয় করা।’

আগামী ১৪ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More