রূপকথার শেষ পাতাটা সব সময় আনন্দের রঙে আঁকা থাকে। কিন্তু মেটলাইফ স্টেডিয়ামের বিকাল লিওনেল মেসির জন্য কোনো রূপকথা আনেনি। এনেছে এক বুকভাঙা হাহাকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১–০ গোলে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয় থেকে বঞ্চিত হয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে, মাঠেই আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি, চোখ জুড়ে শুধুই নিঃশব্দ হাহাকার।
ফাইনাল হারের পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। স্পেনকে জানালেন অভিনন্দন, তবে আরও একবার বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরতে না পারার বেদনাই তাঁর কাছে অনেক বেশি।
সোমবার (২০ জুলাই) সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে দেয়া এক বিশদ বার্দায় সেই কষ্টের কথাই লিখেছেন আর্জেন্টাইন মহাতারকা।
‘দীপ্ত নিউজ‘ পাঠকদের জন্য ইনস্টাগ্রাম পোস্ট‘টি তুলে ধরা হলো—
“ব্যথাটা অনেক গভীর, এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। তবে আমি ভালো স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে রাখতে চাই… যে ম্যাচগুলোতে আমরা সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম, যা চিরকাল স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।”
“মনে রাখছি পুরো একটি দেশের সমর্থনের কথাও। এই সমর্থন, এই দলের পরিশ্রম ও প্রচেষ্টার সঙ্গে মিলে আমাদের আবারও বিশ্বের সেরাদের কাতারে ফিরিয়ে এনেছে।’
“আজ আমরা যা করেছি তার মূল্যায়ন করা কঠিন, কিন্তু এই দলটি টানা দুটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে।”
“প্রতিটি শুভেচ্ছা এবং বার্তার জন্য হৃদয় থেকে অনেক ধন্যবাদ। আবারও আমরা দেশ হিসেবে একত্রিত হতে পেরেছি এবং সবাই একসাথে থেকে আর্জেন্টাইন হওয়ার বিশাল গর্ব ভাগ করে নিয়েছি।”
“আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকেও অভিনন্দন জানাতে চাই।”
এসএ