শিরোনাম
জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বৈরি আবহাওয়ায় উত্তাল সাগর, মাছ শিকার বন্ধ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বৈরি আবহাওয়ায় উত্তাল সাগর, মাছ শিকার বন্ধ

বৈরি আবহাওয়ায় ফের উত্তাল সাগর। এজন্য মাছ শিকারে যেতে না পারায় ঘাটে নোঙর করে আছে বরগুনার শত শত ট্রলার। জেলেরা বলছেন, মাছ ধরতে না পারায় বাড়ছে ঋণের বোঝা।

সাগর উত্তাল থাকায় সমুদ্রে মাছ শিকারে যেতে না পেরে পাথরঘাটায় নোঙর করেছে শত শত মাছ ধরার ট্রলার। জেলেদের অভিযোগ, গভীর সাগরে মাছ পাওয়া গেলেও বৈরি আবহাওয়ার কারণে সেখানে যাওয়া যাচ্ছে না। মাছ ধরতে না পারায় বাড়ছে ঋণের বোঝা।

মৎস্য অবতরণকেন্দ্রে এক দিনের ব্যবধানে কমেছে প্রায় ৭০ শতাংশ মাছ। পাইকার ও আড়ৎদাররা জানান, সরবরাহ কম থাকায় বেচাবিক্রি নেই।

গত ১ আগস্ট থেকে টানা ১২ দিন বৈরি আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকার বিঘ্নিত হয়। এরপর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও নিম্নচাপের প্রভাবে গত ১৭ আগস্ট থেকে সমুদ্রে যেতে পারছেন না জেলেরা।

 

আল আমিন/ দীপ্ত সংবাদ