শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বৈঠকের আগেই আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৈঠকের আগেই আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতাদের যুগান্তকারী শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার কয়েক ঘণ্টা আগেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৬ মার্চ)  সকালে ৭টা ১০ মিনিটে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।

উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রায় ১০০০ কিলোমিটার (৬২০ মাইল) উড়ে জাপানের পশ্চিমে পানিতে পতিত হয়।

গত সপ্তাহ থেকে এ নিয়ে চতুর্থ দফায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে পিয়ংইয়ং থেকে সকালে ৭টা ১০ মিনিটে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ক্ষেপণাস্ত্রটি আইসিবিএম টাইপ ছিল। এটি প্রায় ৭০ মিনিটের জন্য ছয় হাজার কিলোমিটারের বেশি উড়েছিল।
এদিকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল তার দেশের সেনাবাহিনীকে পরিকল্পনা অনুযায়ী যৌথ মার্কিন মহড়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।