শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

বেস্ট পিএমপি ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার বিজয়ী কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড

আল আমিন
আল আমিন
প্রকাশ:
বেস্ট পিএমপি ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার বিজয়ী কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড
কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড

মনোরম ডিজাইন ও সুষ্ঠু সঞ্চালনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩ বেস্ট পিএমপি ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড- এর প্যাভিলিয়ন।

বাণিজ্য মেলায় অংশ নেওয়া বিভিন্ন ক্যাটাগরির সেরা ৪৭টি প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে ট্রফি প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। মঙ্গলবার পূর্বাচল বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলমান ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৩ সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মোস্তফা আহমেদ বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হচ্ছে, যা দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। এ ছাড়া দর্শনার্থীদের বিনোদন, কেনা-বেচা ও বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের নান্দনিক স্থাপত্যশৈলীর আকর্ষণ ডিআইটিএফকে একটি জাতীয় অনুষ্ঠান হিসেবে প্রসিদ্ধ করেছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।