শিরোনাম
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিক্ষক ও শিশুসহ নিহত ৫ দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসছে ১৮টি আধুনিক রেলকোচ ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২২ মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ : সৌদি জোট সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট না থাকলে ব্যবস্থা, সময় বেঁধে দিল কর্তৃপক্ষ দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বৈদেশিক মুদ্রা বিনিময় হার
দীপ্ত নিউজ
অর্থনীতি

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে বেনাপোল–পেট্টাপোল স্থলবন্দর দিয়ে শনিবারে সকাল থেকে আমদানি–রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশি ৩৮টি ট্রাক ও ভারতীয় ৩ ট্রাক পণ্য বন্দর ইয়ার্ডের মধ্যে যাতায়াত করেছে। খোলা রয়েছে পোর্ট ও কাস্টমস। তবে লোড–আনলোড হতে দেখা যায়নি।

পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরে সব ধরনের আমদানি–রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ৪ অক্টোবর শনিবার সকাল থেকে আমদানি–রপ্তানি চালু হয়েছে।

তিনি আরও বলেন, পেট্রাপোল স্বন্দরে পণ্যবাহী ট্রাকের জট রয়েছে। ছুটি শেষে এসব পণ্য পেট্রাপোল থেকে বেনাপোল বন্দরে ঢুকতে শুরু করেছে।

বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন বলেন, দুর্গোৎসবের কারণে ভারতে ৫ দিন সরকারি ছুটি ছিল। শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি–রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি–রপ্তানি পুনরায় চালু হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান,

পূজা ছুটি শেষে শনিবার সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি–রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হয়েছে। তবে পেট্রাপোল বন্দরে সিএন্ডএফ অফিসের স্টাফদের উপস্থিতি কম থাকায় আমদানি–রপ্তানি বাণিজ্যের গতি অন্যান্য দিনের চেয়ে কম।

 

এসএ