শিরোনাম
কসবা বাজারে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ, আহত ৫ লক্ষ্মীপুরে জমজমাট সুপারির বাজার, কোটি টাকার লেনদেনে চাঙা গ্রামীণ অর্থনীতি আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে: ইরানের স্পিকার ইকবাল সোবহান চৌধুরী আটক সাফ চ্যাম্পিয়নশিপজয় দিয়ে অভিযান শুরু করতে চায় হামজা-তপুরা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু বৃহস্পতিবার, যেভাবে করবেন অভাবকে জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন বরগুনার সাওদা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হলেন কেইশা ল্যান্স বটমস নির্বাচনে হারের জন্য এবার ইরান যুদ্ধকে দুষলেন ট্রাম্প
দীপ্ত নিউজ
বাংলাদেশ

এসএসসি শুরু আজ, অংশ নিচ্ছে ২০ লাখ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এসএসসি শুরু আজ, অংশ নিচ্ছে ২০ লাখ শিক্ষার্থী
এসএসসিতে অংশ নিচ্ছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। ছবি: সংগৃহীত

বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এতে অংশ নেবে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। শিক্ষা বোর্ডের রুটিন অনুসারে ১২ মার্চ পরীক্ষা শেষ হবে। ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যাবহারিক পরীক্ষা।

এবার ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষাকেন্দ্র কমেছে ১৮০টি এবং পরীক্ষায় অংশ নেয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬৩টি।

এদিকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইল, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং পরীক্ষাকেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালে শুধু কেন্দ্রের সচিব মোবাইল ফোন ব্যবহা করতে পারবেন। তবে সেটিও ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন হবে।

এছাড়া মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত রাখতে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে।

 

 

আল/ দীপ্ত সংবাদ