বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে শুরু হয়েছে বৃষ্টি।

সকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারা দেশে শুরু হয়েছে বৃষ্টি। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২০ জুলাই) এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে ঢাকা ও এর আশেপাশ এলাকায় আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বয়ে যেতে পারে দমকা হাওয়া।

এছাড়া আগামী ২৩ জুলাই থেকে থেকে দেশের দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More