বুধবার, মার্চ ৪, ২০২৬
বুধবার, মার্চ ৪, ২০২৬

বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে পদ্মাসেতুর ছবি উপহার, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাসকে পদ্মা সেতুর একটি বাঁধাই করা ছবি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১ মে) ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দপ্তরে সংস্থাটির প্রেসিডেন্টের হাতে ছবিটি তুলে দেন প্রধানমন্ত্রী।ছবি উপহার দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা মহলের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশবিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে এদিন সকাল থেকে বিশ্বব্যাংক সদর দপ্তরে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন ওয়াশিংটন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম কর্মসূচি হিসেবে সোমবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে একটি ছবি প্রদর্শনী উদ্বোধন করা হয়। এই ছবির প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস।

৫০ বছরে বাংলাদেশবিশ্বব্যাংক অংশীদারিত্বের প্রতিফলন’ শীর্ষক এ প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু যখন আমরা বানাতে যাই তখন আমাদের ওপর দুর্নীতির একটা মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমি বাবামা, সব হারিয়ে দুর্নীতি করতে আসিনি, নিজের ভাগ্য গড়তে আসিনি। আমি এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য গড়তে।’

ডেভিড মালপাসকে ছবি উপহার দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা মহলের প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন অপমানের জবাবকেউ লিখেছেন বঙ্গবন্ধুর কন্যা বলেই সম্ভব। মুনির হোসেন নামের এক ব্যক্তি লিখেছেন একেই বলে মধুর প্রতিশোধ‘ , ফাতেমা আক্তার নামে একজন লিখেছেন শেখের বেটি বলেই সম্ভব। এমন অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে মন্তব্য করেছেন।

 

আল/দীপ্ত সংবাদ

 

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More