বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 NEXT MATCH
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবি, পিটিশনে প্রায় কোটি মানুষের সই

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আটলান্টার মার্সিডিজবেঞ্জ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার হাইভোল্টেজ সেমিফাইনালের আগেই মাঠের বাইরে সৃষ্টি হয়েছে নজিরবিহীন এক বিতর্ক।

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অনলাইনে একটি পিটিশনে দলটিকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে প্রায় এক কোটি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হচ্ছে।।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, argentinaout.com নামের একটি ওয়েবসাইটে চালু হওয়া ওই পিটিশনে অভিযোগ করা হয়েছে যে, ফিফা ও ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনা এবং লিওনেল মেসির প্রতি পক্ষপাত দেখাচ্ছেন।

পিটিশনে বলা হয়েছে, ফিফা ও রেফারিরা লিওনেল মেসি এবং আর্জেন্টিনার প্রতি পক্ষপাতদুষ্ট। বিজয়ী যদি আগেই নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন প্রতিযোগিতা করবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক।

এদিকে দুদলের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের পাশাপাশি মাঠের লড়াইও বহুবার আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত হ্যান্ড অব গড গোল এখনও দুই দেশের ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা।

ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন বলেছেন, অতীতের বিতর্ক নয়, তার দলের পুরো মনোযোগ থাকবে মাঠের খেলায়। তার ভাষায়, আর্জেন্টিনা একটি শক্তিশালী, কৌশলী দল। তারা কীভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করতে হয়, তা ভালোভাবেই জানে। আমাদের মনোযোগ থাকবে শুধু ফুটবলে। সূত্র: এনডিটিভি, সাউথ চায়না মর্নিং পোস্ট

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More