গ্রেটেস্ট শো অন আর্থ-বিশ্বকাপকে সামনে রেখে সময়ের সেরা চার তারকা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রকে এক সুতোয় গেঁথেছে টয় ব্র্যান্ড লেগো।
এক মিনিটের বিজ্ঞাপনে একসঙ্গে বসে তাদের খুনসুটি করতে দেখা গেছে মেগাস্টারদের। মাঠে না হলেও মাঠের বাইরে বিশ্ব ফুটবলের চার আইকন এক ফ্রেমে জুটিবদ্ধ হয়েছেন। এই অসম্ভবকেই সম্ভব করেছে লেগো। বিশ্বকাপ সামনে রেখে চার তারকার বিশেষ লেগো এডিশন স্ট্যাচু সেট লঞ্চ করেছে কোম্পানিটি। যেখানে মেসি, রোনালদো, এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়রের লেগো মিনিফিগার আত্মপ্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে চার ফুটবলারের খুনসুটি। শুধু ফুটবলারদের মিনি ফিগারই নয়, এই এডিশনে বিশ্বকাপ ট্রফি এবং স্টেডিয়ামের সেটও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাজারে আসবে ১ মে।