শুক্রবার, মার্চ ২০, ২০২৬
শুক্রবার, মার্চ ২০, ২০২৬

বিশ্ব অর্থনীতিতে ব্যাংক সংকটের নেতিবাচক প্রভাবের আশঙ্কা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্তে ব্যাংকের দেউলিয়া হওয়া এবং ব্যাংক সংকটে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। রবিবার (২৬ মার্চ) বেইজিং সফররত ক্রিস্টালিনা জর্জিয়েভা এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ক্রিস্টালিনা পরামর্শ দিয়েছেন, ব্যাংকিং খাতে সাম্প্রতিক যে ঝড় উঠেছে তার কারণেই ঝুঁকির মুখোমুখি হতে পারে বিশ্ব অর্থনীতি। তাই বিশ্ব বাজারের নিয়ন্ত্রকদের বিষয়টির ওপর ‘নজর রাখার’।

রয়টার্সের বিশ্লেষণ বলছে, বৈশ্বিক ব্যাংকিং খাত সঙ্কুচিত হয়ে পড়ার কালো মেঘ এখনও কাটেনি এবং বিনিয়োগকারীরা আশঙ্কায় আছেন যে ঋণে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত আরও অনেক ব্যাংকের জন্যই ঝুঁকি সৃষ্টি করেছে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। সেই সমস্যা মোকাবিলা করতে বিশ্বের সব দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার বাড়ানোর চেষ্টা করছে। বর্ধিত সুদহার ঋণগ্রহীতা দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করেছে। এমনকি তা ঋণদাতা দেশগুলোর অর্থনীতিতেও চাপ তৈরি করেছে।

বিশ্বজুড়ে আর্থিক প্রবৃদ্ধি কমে ৩ শতাংশেরও নিচে চলে এসেছে।

 

অনু/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More