বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের ৩২তম বিবাহবার্ষিকী আজ (৩ ফেব্রুয়ারি)।
১৯৯৪ সালে আজকের দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর একসাথে ৩২ বসন্ত অতিবাহিত করেছেন এ দম্পতি।
ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। তিনি ১৯৭২ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন।
রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী ছিলেন ডা. জুবাইদা রহমানের বাবা। যিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাসনামলে বাংলাদেশ নৌ–বাহিনী প্রধান এবং হুসেইন মুহম্মদ এরশাদ সরকার শাসনামলে যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
ডা. জুবাইদা রহমান হলেন স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী ভাতিজি।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত তরুণ মুখ ব্যারিস্টার জাইমা রহমান হলেন তারেক রহমান ও জুবাইদা রহমানের একমাত্র কন্যা।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পাশে থেকে ডা. জুবাইদা রহমান বর্তমানে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
এসএ