মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

বিএসএফ’র মহাপরিচালকের বাংলাবান্ধা সীমান্ত এলাকা পরিদর্শন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ভারতীয় বিএসএফ’র মহাপরিচালক ড: এস এল থাউসেন। এ সময় বিজিবি বিএসএফ’র মধ্যে ফুল ফল ক্রেস্ট এবং শুভেচ্ছা বিনিময় হয়। সেই সাথে বিজিবি বিএসএফ’র মধ্যে মতবিনিময় হয়েছে।

শনিবার(১৫ এপ্রিল)  দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় আসেন বিএসএফ’র মহাপরিচালক ।

বিজিবি’র পক্ষে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক ও উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। ফুলেল শুভেচ্ছা জানানোর পর বিএসএফ’র মহাপরিচালককে বিজিবি’র একটি চৌকষ গার্ড দল গার্ড অব অনার প্রদান করেন।

এছাড়াও আজকের দিনটিকে স্মরনীয় করে রাখার জন্য বিজিবি’র রংপুর রিজিয়নের পক্ষে স্মারক প্রদান করা হয়। মূলত দুই দেশের বন্ধুত্বপূর্ন সম্পর্ক জোড়দার করতে বিএসএফ’র মহাপরিচালকের এই সফর। এ উপলক্ষে গার্ড অব অনারের পর বিএসএফ’ বিজিবিকে ফল তুলে দেন। মতবিনিময় শেষে বিজিবি বিএসএফ একসাথে সীমান্তে হত্যা ও চোরাচালান প্রতিরোধে কাজ করার অঙ্গিকার করেন। এ সময় বিএসএফ’র নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং বিজিবি’র ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান এবং পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক যুবায়েদ হাসান।

যূথী/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More