মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান আরিফ আহমেদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে কমডোর আরিফ আহমেদ মোস্তফাকে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। নৌবাহিনীর এ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিতে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা কমোডর গোলাম সাদেককে নৌবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয় একই আদেশে।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More