শুক্রবার, মার্চ ৬, ২০২৬
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাবরিশাল মহাসড়কের গৌরনদী ইসলামিক মিশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, বরিশাল থেকে টেকেরহাট পরিবহণ নামে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা করে। এ সময় বরিশালের উদ্দেশে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে গৌরনদীর কসবা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালকসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়।

তিনি বলেন, পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More