শিরোনাম
বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ
দীপ্ত নিউজ
জাতীয়

বায়ু দূষণে বাড়ছে হাঁপানি রোগী : পরিবেশমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
বায়ু দূষণে বাড়ছে হাঁপানি রোগী : পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ফা্ইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বায়ু দূষণের কারণে দেশে হাঁপানি রোগীর সংখ্যা বাড়ছে। বায়ু দূষণের মাত্রা বেশি হলে হাঁপানি রোগীর সংখ্যা বাড়বে এটাই স্বাভাবিক।’

বৃহস্পতিবার (১৩ জুন) সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের (চট্টগ্রাম–১১) প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।

এদিন বিকেল ৪টায় অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পরিবেশমন্ত্রী বলেন, জনস্বার্থে বায়ুদূষণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশে বায়ুদূষণ রোধে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার দলীয় সংসদ সদস্য ননী গোপাল মণ্ডলের (খুলনা–১) প্রশ্নের জবাবে সাবের হোসেন চৌধুরী জানান, বর্তমানে দেশে ৬ হাজার ৮৭৬টি ইটভাটা রয়েছে। ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পাঁচ বছরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোট ৩৩৮টি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ৪ হাজার ৪৩৬টি মামলা দায়ের, ৯৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ১১১ কোটি ৫০ লাখ টাকা জরিমানা আদায় এবং ১ হাজার ১৮০টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে বলে জানান পরিবেশমন্ত্রী।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।