দীপ্ত নিউজ
খেলা

বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাহউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কাজী সালাহউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন থেকে সরে গেলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কিছুদিন আগেও নির্বাচন করবেন বলে জানিয়েছিলেন তিনি। তবে পারিবারিক কারণে আসন্ন নির্বাচনে লড়বেন না।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাফুফে ভবনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।

টানা ৪ বার বাফুফে সভাপতি হিসেবে নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। এবারও নির্বাচন করার কথা জানিয়েছিলন সাবেক এই ফুটবলার। সম্প্রতি আল্ট্রাস নামে বাংলাদেশ ফুটবল সমর্থকদের একটি সংগঠন থেকে সালাউদ্দিনের পদত্যাগের দাবি করা হয়।

তবে হুমকির মুখে পদত্যাগ করবেন না জানিয়ে বাফুফে সভাপতি বলেছিলেন, ‘প্রথমত, বাংলাদেশ ফুটবল আল্টার্সের কী ভূমিকা ফুটবলে? আমি ঘোষণা দিয়েছি ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হবে। আমি নির্বাচন করতে পারব কিনা তারা বলার কে? তাদের কে অধিকার দিয়েছে আমাকে হুমকি দেওয়ার?’

আসন্ন নির্বাচন করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেছিলেন, ‘আমি পদত্যাগ করছি না। আমি আরও আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি কোন হুমকির মুখে ফুটবল ছাড়ব না।’

আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।