শিরোনাম
অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাণিজ্য মেলায় ক্রেতাদের চাহিদার শীর্ষে ইলেকট্রনিক্স পণ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাণিজ্য মেলায় ক্রেতাদের চাহিদার শীর্ষে ইলেকট্রনিক্স পণ্য

গতকাল সাপ্তাহিক ছুটি থাকায় বাণিজ্য মেলায় ছিল ক্রেতা দর্শনার্থীর উপচেপড়া ভিড়। বেশি বিক্রি হয়েছে ইলেকট্রনিক্স পণ্য। বরাবরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের চাহিদা ও পছন্দের শীর্ষে রয়েছে ইলেকট্রনিক্স পণ্য।

বাণিজ্য মেলার অন্যান্য স্টল যখন ক্রেতা শূন্য তখন ইলেকট্রনিক্স পণ্যের স্টলগুলোতে ভিড় উপচেপড়া। ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ইলেকট্রনিক মোটরসাইকেল, ব্লেন্ডার ও রাইস কুকার। দেশে উৎপাদিত এসব ইলেকট্রনিক পণ্য রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে।

বিদেশি ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্যের সমাহার থাকলেও, দেশি পণ্যের প্রতি আস্থা রাখছেন ক্রেতারা।

এবার মেলায় দৃষ্টি আকর্ষণ করেছে ১৪ ক্যারেট স্বর্ণের বল পেন। যার দাম চাওয়া হচ্ছে ২৬ হাজার টাকা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।