শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
অর্থনীতি

রাজধানীতে বেড়েছে সবজির দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীতে বেড়েছে সবজির দাম

 

বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটাররা এখনও সেঞ্চুরির দেখা না পেলেও সেই দু:খ ভুলিয়ে দিচ্ছে সবজির বাজার। করলা, বেগুন, সিম, গাজর এমনকি গাঁটি কচু দামের সেঞ্চুরির খাতায় নাম লিখিয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) সাপ্তাহিক ছুটি হওয়ায় কারওয়ান বাজারে ক্রেতা সমাগম বেশ ভাল। তবে পছন্দের সবজি কিনতে গিয়ে দাম নিয়ে বাধে বিপত্তি।

রাজধানীতে কয়েকটি সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। এজন্য চাহিদার চেয়ে যোগানের ঘাটতিকে দায়ি করছেন আড়তদাররা।

অথচ বাজারে শীতের সবজি সহ কোন কিছুরই ঘাটতি চোখে পরে না। সরবরাহ বা ঝড়–বৃষ্টি না থাকলেও চড়া দাম নিয়ে বিক্রেতার অজুহাতের শেষ নেই। সপ্তাহের ব্যবধানে আরও উর্ধ্বমুখি পেঁয়াজ ও আলুর দাম।

পরিবারের আমিষ চাহিদা মেটাতে মাছ অপরিহার্য। মাছের দাম নিয়ে রয়েছে ক্রেতা–বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া।

খাদ্য পণ্যের দাম নিয়ে নিম্ন ও মধ্যবিত্তরা বলছেন, বাজারের তালিকা কাটছাট করতে করতে প্রয়োজনীয় পুষ্টি যোগানও বর্তমানে কঠিন হয়ে উঠেছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।