শনিবার, জুন ৬, ২০২৬
শনিবার, জুন ৬, ২০২৬

বাজেট অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন সড়কে সভা-সমাবেশ নিষিদ্ধ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জাতীয় সংসদ ভবনসংলগ্ন এলাকায় অস্ত্র, বিস্ফোরকদ্রব্য বহন এবং সব ধরনের সভাসমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশন নির্বিঘ্নভাবে পরিচালনা এবং জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/৭৬) ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও সড়কের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্বপ্রান্ত থেকে গ্রিন রোড সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি১৬ (পুরাতন২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত, ইন্দিরা রোডের পূর্বপ্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিমপ্রান্ত, জাতীয় সংসদ ভবনএর সংরক্ষিত এলাকা এবং এর ভেতরে থাকা সব সড়ক ও গলিপথে এ আদেশ কার্যকর থাকবে।

এ সময় এসব এলাকায় সব ধরনের অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন এবং যে কোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

ডিএমপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More