শিরোনাম
জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাগেরহাটে বাজার নিয়ন্ত্রণে অভিযান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাগেরহাটে বাজার নিয়ন্ত্রণে অভিযান

বাগেরহাট পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সদর উপজেলার বিভিন্ন বাজারে জেলা প্রশাসন ও র‌্যাব যৌথ অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলামের নেতৃত্বে বাগেরহাট খানজাহান আলী মাজার মোড় বাজার ও শহরের প্রধান বাজারে অভিযান চালানো হয়।

এসময় মাজার মোড়ের বাজারে বাটখারার ওজন কম থাকায় দুই মাছ ব্যবসায়ী ও এক তরমুজ ব্যবসায়ীকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। পরে বাগেরহাট শহরের প্রধান বাজারের মুদি, ফল, মাছ ও কাঁচা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন পণ্যের গুণগত মান ও দাম পরীক্ষা করা হয়। মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও র‌্যাবের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

অভিযানের সময়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রুবাইয়া তাছনিম, সহকারি কমিশনার রাকিব হাসান চৌধুরী, র‌্যাব কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট মো.রাসেল, জেলা বাজার কর্মকর্তা মো. সুজাত খান, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক মো. আব্দুল্লাহ আল ইমরানসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, রমজানে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হয়ে থাকে। তার অংশ হিসেবে আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করেছি। সতর্ক করার পাশাপাশি আমরা তিন ব্যবসায়ীকে জরিমানা করেছি। নাগরিকদের সুবিধার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 

এমি/দীপ্ত