শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাগেরহাটে আ.লীগ নেতা হত্যা, গ্রেফতার ২

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বাগেরহাটে আ.লীগ নেতা হত্যা, গ্রেফতার ২

বাগেরহাটে দলীয় প্রতিপক্ষের হামলায় বাগেরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ আনারুল ইসলাম আনা নিহতের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন) ভোর রাতে অভিযান চালিয়ে কিলিং মিশনে অংশ নেয়া কালাম বয়াতি (৪৫) ও আবু বক্কর সিদ্দিকী ওরফে নিভাসকে (৩০) পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কালাম বয়াতি বাগেরহাট নাগেরবাজার এলাকার কাশেম বয়াতি ও আবু বক্কর সিদ্দিকী নিভাস দড়াটানা এলাকার আলী আকবরের ছেলে। বাগেরহাট মডেল থানা পুলিশ এতথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম জানান, আওয়ামী লীগ নেতা আনারুল ইসলাম ওরফে আনা নিহতের ঘটনায় তার স্ত্রী মাফুজা বেগম বাদী হয়ে রবিবার রাতে বাগেরহাট পৌর যুবলীগের সদস্য সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বাগেরহাট শহর থেকে মামলার তিন নম্বর আসামি কালাম বয়াতি ও ১০ নম্বর আসামী আবু বক্কর সিদ্দিকী ওরফে নিভাসকে গ্রেফতার করে। এছাড়া কালা সোহেলসহ অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

এর আগে শনিবার (১৭ জুন) দুপুরে পিরোজপুর–বাগেরহাট মহাসড়কে শহরতলীর চিংড়ি গবেষনা কেন্দ্রর সামনের চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে বাগেরহাট পৌর যুবলীগের সদস্য সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী পিটিয়ে ও কুপিয়ে আওয়ামী লীগ নেতা শেখ আনারুল ইসলাম আনাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত আওয়ামী লীগ নেতা শেখ আনা বাগেরহাট পৌর শহরের বাসাবাটি এলাকার আব্দুল গনি শেখের ছেলে।

 

মামুন আহমেদ/আফ/দীপ্ত নিউজ