শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আল আমিন
আল আমিন
প্রকাশ:
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (১০ জুন) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‌্যালী যাত্রা করে কুমিল্লা টাউন হল প্রাঙ্গনে গিয়ে় শেষ হয়।

র‌্যালিতে কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তা সহ সকল স্তরের কর্মকর্তা–কর্মচারীগণ অংশ নেন। র‌্যালীর নেতৃত্ব দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদার।

এ সময় কোম্পানীর জেনারেল ম্যানেজার শাহানুর আলম, জেনারেল ম্যানেজার অপারেশন মোঃ সাইফুল আলম, জিএম মার্কেটিং প্রকৌশলী মোঃ সোলেমান উপস্থিত ছিলেন। পরে কোম্পানির সদর দপ্তরে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় ও পেট্রো বাংলার উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

শাকিল মোল্লা/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।