Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি! নিরাপত্তায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাংলাদেশে শেষ হলো ৩ দিনের ট্রফি প্রদর্শনী

Adib Jamalপ্রকাশ :
বাংলাদেশে শেষ হলো ৩ দিনের ট্রফি প্রদর্শনী

 

বাংলাদেশে শেষ হলো ৩ দিনের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি প্রদর্শনী। শেষ দিনে সাধারণ মানুষ সুযোগ পান সোনালী ট্রফিটি খুব কাছ থেকে দেখার। তবে তাদের প্রত্যাশা শিগগিরই বিশ্বকাপের এই ট্রফি জয় করবেন টাইগাররা।

রাজধানীর বসুন্ধরা শপিং মলে বুধবার সকাল থেকেই উপচে পড়া ভিড়। কেনাকাটা নয়, সাধারণ মানুষের লক্ষ বিশ্বকাপ ক্রিকেটের সোনালী ট্রফিটা একবার কাছ থেকে দেখা। বেলা ১১টার দিকে এল সেই কাঙ্খিত ক্ষণ।

সোনালি ট্রফিটি যেন কেড়ে নিল সব আলো। ক্যামেরা কিংবা মোবাইল ফোনের ফ্ল্যাস উঠছিল ক্ষণে ক্ষণে। আগত দর্শনার্থীদের একটাই লক্ষ অ্যালবামের স্মৃতির পাতায় সংরক্ষণ করে রাখা।

এক নজর বিশ্বকাপের ট্রফিটি দেখতে পড়ে যায় দীর্ঘ লাইন। ক্রিকেটপ্রেমীদের দৃঢ় প্রত্যাশা শিগগিরই বাংলাদেশ জয় করবে এই বিশ্বকাপ ট্রফি।

ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ট্যুরে বাংলাদেশের পর্ব শেষে যাবে কুয়েতে। আগামী চার সেপ্টেম্বর শেষ হবে এই ভ্রমণ।

 

আল/দীপ্ত সংবাদ