শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বাংলাদেশ–কোরিয়া সম্পর্কের ৫০ বছর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশ–কোরিয়া সম্পর্কের ৫০ বছর

 

বাংলাদেশ ও কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশে অবস্থিত কোরিয়ান দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ এবং কোরিয়ার জাতীয় সংগীত পরিবেশিত হয়। দলীয় নৃত্য, পরিবেশন করে একাডেমি নৃত্য শিল্পীদল, পরে পরিবেশিত হয় কোরিয়া এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান, পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।

কোরিয়ার শিল্পীরা পরিবেশন করেন গান এবং নৃত্য। তাদের ঐতিহ্যবাহী ও প্রকৃতি নির্ভর ১০ পরিবেশনা দিয়ে দর্শক মাতান তারা।

 

এসএ/দীপ্ত নিউজ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।