টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, সূচি ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দুই টেস্টের সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশের আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফরের সূচি ঘোষণা করেছে। সফরে দুইটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর ২২ থেকে ২৪ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল।

এরপর ২৮ অক্টোবর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৮ অক্টোবর থেকে পহেলা নভেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।

দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ নভেম্বর থেকে ৯ই নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More