সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মহাপরিচালকমহাপরিচালক

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ৮টি ক্যাটাগরিতে ৯ জন এই পুরস্কার পাচ্ছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তরা হলেন—

. কবিতা – মোহন রায়হান

. কথাসাহিত্য – নাসিমা আনিস

. প্রবন্ধ/গদ্য – সৈয়দ আজিজুল হক

. শিশুসাহিত্য – হাসান হাফিজ

. অনুবাদ – আলী আহমদ

. গবেষণা – মুস্তাফা মজিদ ও ইসরাইল খান

. বিজ্ঞান – ফারসীম মান্নান মোহাম্মদী

. মুক্তিযুদ্ধ – মঈদুল হাসান

আগামী ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬এর উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More