দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বস্তিতে আগুনে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকান পুড়ে ছাঁই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বস্তিতে আগুনে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকান পুড়ে ছাঁই
চট্রগ্রাম

চট্টগ্রামের বায়েজিদে একটি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তিনঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৪ অক্টোবর) সকাল ছয়টার দিকে বায়েজিদের আমিন জুটমিল সংলগ্ন আমিন কলোনীর বস্তিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে একেবটকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপনের কাজ করে। সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই ভষ্মিভুত হয় অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি ও বস্তির দোকানপাট। তাৎক্ষণিক ভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপন করা সম্ভব হয়নি।

তবে প্রথমিক ভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঘিঞ্জি এলাকা হওয়ার পাশাপাশি আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল বাহিনীর সদস্যদের। এই অগ্নিকান্ডে দোকান ও বাড়ি ঘর পুড়ে যাওয়াই নি:স্ব হয়ে গেছে অর্ধশতাধিক পরিবার।

 

 

রুনা আনসারী/পূর্ণিমা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।