সাফ অনুর্ধ্ব–১৯ নারী চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরের শিরোপা নিজেদের করে রাখতে পারলো না বাংলাদেশ। ভারতের কাছে ৪–০ গোল ব্যবধানে হেরেছে তারা।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) নেপালের পোখরা স্টেডিয়ামে, কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশের মেয়েরা।
প্রথমার্ধে পিছিয়ে পড়ে এক গোল ব্যবধানে। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল হজম করে পিটার বাটলারের শিষ্যরা। অথচ বয়স ভিত্তিক এই চ্যাম্পিয়নশিপে চারবারের শিরোপাধারী বাংলা‘র মেয়েরা। পুরো আসরেও দারুণ দাপট দেখালেও, ফাইনালে ভারতীয় মেয়েদের কাছে রীতিমত অসহায় ছিলো পুরো ম্যাচ জুড়ে।
এবারের জয়ের ফলে দুই বছর পর সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের ট্রফি জেতে ভারত।