রবিবার, এপ্রিল ১২, ২০২৬
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

বন্দর নগরীতে শুরু হচ্ছে ফ্লাওয়ার ফেস্ট

Avatar photoআল আমিন

বন্দর নগরী চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফ্লাওয়ার ফেস্ট। আগামী ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের উদ্যোগে আট দিনব্যাপী এ উৎসব আয়োজন করা হয়েছে সীতাকুণ্ডের মেরিন ড্রাইভ সড়কের ডিসি পার্কে।

সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে বন্দরের সংযোগ সড়ক পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের যেই স্থানে (১৯৪ একরের খাসজমি) এ ফেস্ট আয়োজন করা হচ্ছে, তা চট্টগ্রাম জেলা প্রশাসন গত ৪ জানুয়ারি উদ্ধার করে। পরে সেখানে ডিসি ফ্লাওয়ার পার্ক গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন ধরনের ফলদ ও বনজ গাছ রোপন করা হয়।

এক সময় শত শত অবৈধ স্থাপনায় সৌন্দর্য হারিয়েছিল পার্কটি। সম্প্রতি ডিসি পার্কের ১৯৪ একর খাস জমি দখলমুক্ত করে গড়ে তোলা হয়েছে এ ফুলের বাগান। ৮ ফেব্রুয়ারি থেকে পার্কটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এরপর থেকেই ভ্রমণ পিপাসুদের পদচারনায় মুখর হয়ে উঠেছে ডিসি পার্ক। ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি দর্শনার্থীরা পার্কের দীঘিতে বরশি ফেলে মাছ ধরার সুযোগ পাচ্ছে।

এখন থেকে প্রতিবছরই এখানে ফুলের মেলা বসবে। উদ্ধার করা জমি ফের দখলের চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হবে। জেলা প্রশাসন এই বিষয়ে তৎপর রয়েছে।’ পার্কটি ঘিরে মহাপরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। দর্শনার্থীদের সুবিধার জন্য স্বল্প সংখ্যক খাবারের দোকান ও প্রাথমিক জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে পার্কে।

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More