সোমবার, মে ৪, ২০২৬
সোমবার, মে ৪, ২০২৬

রাজধানীতে বজ্রবৃষ্টিসহ ৪০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজধানী ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

রাজধানী ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

সোমবার (৪ মে) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, দুপুর ১টার মধ্যে রাজধানী ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে অস্থায়ীভাবে পশ্চিম কিংবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More