শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’ সাফের দল ঘোষণা করল বাংলাদেশ, ডাক পেলেন রোনান সুলিভান মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ পোলার্ড বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বঙ্গভবন ছেড়ে নতুন ঠিকানায় আব্দুল হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বঙ্গভবন ছেড়ে নতুন ঠিকানায় আব্দুল হামিদ
নিকুঞ্জের ‘রাষ্ট্রপতি লজে’ পৌঁছেছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ছবি: সংগৃহীত

টানা ১০ বছর দায়িত্ব পালনের পর বঙ্গভবন ছেড়ে নতুন ঠিকানা রাজধানীর নিকুঞ্জের ‘রাষ্ট্রপতি লজে’পৌঁছেছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সোমবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে নিকুঞ্জের নিজ বাসায় পৌঁছান তিনি।

এর আগে বঙ্গভবনের প্রধান ফটক পর্যন্ত ফুলের পাপড়ি ছড়িয়ে আবদুল হামিদকে বিদায় দেয়া হয়। এরপর তার গাড়ি বহরের যাত্রা শুরু হয়।

আবদুল হামিদের নিকুঞ্জে অবস্থিত নিজ বাসা রাষ্ট্রপতি লজে এরই মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

বঙ্গভবন ছাড়ার আগে সদ্য বিদায়ী এ রাষ্ট্রপতি সাংবাদিকদের বলেন, আজ থেকে আমি সাধারণ মানুষ হিসেবে মুক্তভাবে চলাচল করতে পারব।

নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে আবদুল হামিদ বলেন, নতুন রাষ্ট্রপতি যেন সাংবিধানিকভাবে তার দায়িত্ব পালন করতে পারেন এটাই আমার এবং জাতির প্রত্যাশা।

১৯৫৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে আবদুল হামিদের রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৬৯ সালের শেষ দিকে তিনি আওয়ামী লীগে যোগ দেন। আবদুল হামিদ নবম সংসদে স্পিকার নির্বাচিত হন এবং ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডেপুটি স্পিকার ছিলেন। আবদুল হামিদ ১৯৭১ সালে দেশের স্বাধীনতার পর থেকে সাতবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।

পরে আবদুল হামিদ ২০১৩ সালের ২২ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।