রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু বান্দরবান থেকে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

ফ্যামিলি কার্ড বান্দরবন জেলার লামা এলাকা থেকে বিতরণ শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

তিনি বলেন, পরিবেশ আইন লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আইন লঙ্ঘন করে যে সব রিসোর্ট তৈরি করা হয়েছে সেগুলো খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ে জনবল নিয়োগের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।

এসময় তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অপ্রয়োজনীয় খরচ কমানোর ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More