শিরোনাম
ব্যালন ডি’অরের জমকালো আয়োজনসহ টিভিতে আজকের খেলা ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির
দীপ্ত নিউজ
পরিবেশ

ফের ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফের ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি
সংগৃহীত ছবি

দেশে আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করলো আবহাওয়া অফিস। ৪৮ ঘণ্টার জন্য দেশের ৫ বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

যে পাঁচ বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হলো–রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল। আবহাওয়া অধিদপ্তর বলছে, জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপপ্রবাহের এলাকাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে।

এ সতর্কবার্তা দেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। কিন্তু বুধবার চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্র মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। এর জন্যই তাপপ্রবাহের এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দেশজুড়ে যে তাপমাত্রা, তা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে এর মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হতে পারে। এরপর আগামী রোববার থেকে তাপমাত্রা কমতে পারে।

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।